Showing posts with label কবিতা Poems. Show all posts
Showing posts with label কবিতা Poems. Show all posts

Tuesday, July 9, 2024

ছোট কবিতা A Little poem শোকগাথা ১

 শোকগাথা ১
(এক বন্ধু র স্ত্রী বিয়োগ এর জন্য লেখা)
এই বর্ষা বন্ধু তোমার চোখের জল
আল্লাহর ওপর ভরসা রাখিও, হইও না ব্যাকূল।
স্ত্রী তোমার রেখে গেছেন জান্নাতি বুলবুল
তুমি এর করিও যতন, কণ্যা তোমার বেহেশতের ই ফুল!
বিশ্বাস রাখিও অচিরেই পাবে তুমি সেই চোখের জলের ই মাশুল 
x


Tuesday, September 28, 2021

একজনকে বলে ফেলবো ভালোবাসি

       একজনকে বলে ফেলব ভালোবাসি


ভাবছি হুট করেই কেউ একজনকে বলে ফেলব ভালবাসি

বলব তোমার জন্যই ত্রিশ টি বসন্ত অপেক্ষায় আছি।

তোমাকে তুমি করে বলব এই ভেবেই বিনিদ্র রজনী কেটে গেছে, কত কি ভেবেছি, সে জানে আমার অন্তরের আমি। 

কেউ যে আসেনি এ জীবনে এমন ত নয় 

এসেছিল বেশ কয়জনই, তবে কাউকে বলিনি ভালোবাসি

সেই কথাটা বলার সুযোগও হয়ে ওঠেনি

কেমন করে যে সময়গুলো চলে গেলো!

এই জীবনে ঘটা করেও যে কখনো কাউকে বলা হবে ভালোবাসি

এমনটা আর ভাবতে ও পারছি না।